শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান

তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার মিলান

গতবারের চ্যাম্পিয়ন নাপোলি আগের ম্যাচে কোমোর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। তাতে শিরোপা জয়ের জন্য আর এক পয়েন্ট পেলেই হতো ইন্টার মিলানকে। গতকাল (রোববার) সান সিরোতে পার্মাকে ২-০ গোলে হারাল তারা এবং জিতল ২১তম সিরি আ ট্রফি।

বিরতির ঠিক আগে আড়াআড়ি শটে পার্মা গোলকিপার জিওন সুজুকির নাগালের বাইরে দিয়ে জাল কাঁপান মার্কাস থুরাম। ৩৭ বছর বয়সী হেনরিখ মিখিতারিয়ান ৮০তম মিনিটে আরেকটি গোল যোগ করেন। সিরি আ-র শীর্ষ গোলদাতা লাউতারো মার্তিনেজ ইনজুরি কাটিয়ে এদিন ফেরেন। বেঞ্চ থেকে মাঠে নেমে দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করে প্রত্যাবর্তনে ছাপ রাখেন তিনি।

ফুল টাইমের বাঁশি বাজার আগে থেকে স্বাগতিক দর্শকরা আনন্দে মেতে ওঠে। ম্যাচ শেষে খেলোয়াড়রা মাঠজুড়ে শিরোপা উদযাপন করেন।

থুরাম পারমাতে জন্মগ্রহণ করেন, যেখানে খেলতেন তারা বাবা লিলিয়ান থুরাম। ম্যাচের দ্বিতীয় গোলদাতা বলেন, ‘আমি ইন্টারে আসার পর থেকে এমন একটা দল হিসেবে এই ক্লাবকে পেয়েছি, যারা একসঙ্গে থাকতে ভালোবাসে, মাঠে ও মাঠের বাইরে, আর এটাই আমাদের শক্তি।'

তিন বছরে এনিয়ে দ্বিতীয় শিরোপা জিতল ইন্টার। গতবার নাপোলির কাছে হেরে রানার্সআপ  হয়েছিল তারা। তার আগের মৌসুমে ১১ বছরের শিরোপা খরা কাটায় মিলান ক্লাব। এবার ২১তম ট্রফি জিতে সর্বকালের সেরা দলের তালিকায় জুভেন্টাসের (৩৬) পরে তারা।

গত ফেব্রুয়ারিতে বোডো/গ্লিমটের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর এই শিরোপা জিতল ইন্টার। ঘরোয়া ডাবল জেতার সুযোগ তাদের সামনে। ১৩ মে কোপা ইতালিয়া ফাইনালে তারা মুখোমুখি হবে লাজিওর। এর আগে শেষবার তারা একই মৌসুমে লিগ ও কাপ জিতেছিল ২০১১ সালে হোসে মরিনহোর অধীনে।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭