বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ভারতে এক বছরে ১৭৮৮টি ম্যাচ!

ভারতে এক বছরে ১৭৮৮টি ম্যাচ!

২০২৬-২৭ সালের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী বছর দেশটির ঘরোয়া ক্রিকেটে মোট ১৭৮৮টি ম্যাচ হবে। পুরুষ, নারী ও বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে এই সূচি করা হয়েছে। সিনিয়র প্রতিযোগিতা ছাড়াও পুরুষদের অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ এবং মহিলাদের অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা রয়েছে এই সূচিতে।

২৩ আগস্ট দিলীপ ট্রফি দিয়ে শুরু হবে আগামী ঘরোয়া মৌসুম। লাল বলের এই ক্রিকেটে ছ’টি আঞ্চলিক দল থাকবে। ১ অক্টোবর থেকে শুরু হবে ইরানি কাপ। রঞ্জি ট্রফি ও কর্নেল সিকে নাইডু ট্রফি দু’টি পর্যায়ে হবে। ক্রিকেটাররা যাতে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও খেলতে পারে, তার জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। সেই জন্যই দু’টি পর্যায়ে হবে এই দুই প্রতিযোগিতা। রঞ্জির এলিট গ্রুপে খেলবে মোট ৩২ দল। তাদের চারটি গ্রুপে রাখা হবে। প্লেট গ্রুপে থাকবে মোট ছ’টি দল।

আগামী মৌসুমে আবার দেখা যাবে সিকে নাইডুর বিজয়ী দল বনাম রেস্ট অফ ইন্ডিয়া প্রতিযোগিতা। ১ থেকে ৪ অক্টোবর হবে সেই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়ার জন্য এই প্রতিযোগিতা হবে।

তবে একটি বদল করা হয়েছে সূচিতে। আগের বছর পর্যন্ত পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ প্রতিযোগিতা ও বিজয় হজারে প্রতিযোগিতায় ৫০ ওভারের ম্যাচ হত। সেই প্রতিযোগিতা দু’টি এবার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিও হবে। অর্থাৎ, কুড়ি-বিশের ক্রিকেটের ওপর আরও জোর দিচ্ছে বোর্ড।

কুচবিহার ট্রফির এলিট গ্রুপের নকআউট ম্যাচগুলো বেঙ্গালুরু ও মাইসুরুতে হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানুয়ারিতে সেখানে আবহাওয়া ভাল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয় মার্চেন্ট অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা এবার নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে হবে। ক্রিকেটারদের প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭