সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ভোলায় অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ভোলায়  অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পঞ্চম শ্রেণি ছাত্রকে চিলেকোঠায় ডেকে নিয়ে বলৎকারের প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এসময় মানববন্ধনে স্থানীয় শত শত নারী ও পুরুষরা অংশ গ্রহণ করেন।

আজ সোমবার সকালে ভোলা ধনিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।

এসময় তারা বলেন, অভিযুক্ত শিক্ষক অশোক চন্দ্র দাস কোমলমতি শিক্ষার্থীকে বলৎকার করে শিক্ষক সমাজকে কলংঙ্কিত করেছেন। এধরণের  শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে কোন শিক্ষার্থী নিরাপদ নয়। তাই অতি দ্রুত সময়ের মধ্যে অশোক চন্দ্র দাসকে গ্রেফতার করে আইনের সর্ব্বোচ শাস্তি ও ফাঁসির দাবী করেন তারা। 

উল্লখে, গত ১৫ জুন সোমবার বেলা আনুমানিক ১১ টার দিকে ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক চন্দ্র দাস স্কুল চলাকালিন অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলায় চিলেকোঠায় ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই শিক্ষার্থীকে জোর পূর্বক বলৎকার করেন। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মাকে বলেন এরপর  শিক্ষার্থীর পরিবার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান। এরপর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। পরর্তীতে গতকাল রবিবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদি হয়ে ভোলা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১