রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম আসামী আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার

যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম আসামী আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাষ্টার মাইন্ড আইয়ুবকে রাঙামাটি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার জনৈক শাহআলমের বাড়িতে রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে মো: আইয়ুব(৪৫)কে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা। গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছে র‌্যাব-৭ কর্তৃপক্ষ।অপরদিকে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-পিপিএম জানিয়েছেন, একজন আসামীকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে গেছে র‌্যাব এর টিম।গ্রেফতারকৃত আইয়ুব রাউজানের কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদলপুর সমশের পাড়া এলাকার জনৈক আব্দুল মোনাফ এর সন্তান।জানা গেছে, চলতি মাসের ১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকান্ডের পর পুরো রাউজান-রাঙ্গুনিয়ার জনসাধারনের বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ও ছায়া তদন্ত শুরু করলে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয়।তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, হত্যাকান্ডের অন্যতম হোতা আইয়ুব রাঙামাটির বাঘাইছড়িতে তার নিকটাত্মীয়ের বাসায় অবস্থান করছে। তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যরা রোববার ভোররাতে অভিযান পরিচালনা করে আইয়ুবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। রাউজান থানার মামলা নং- ১৪।নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১